Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সোনারগাঁওয়ে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ

By একুশে বাংলা নিউজ
November 29, 2025 1 Min Read
0

সোনারগাঁওয়ে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়। সোনারগাঁও পৌরসভার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ৫৭ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারন সর্বমোট ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের সভাপতি শফিকুল ইসলাম শিপ্লুর সভাপতিত্বে কোষাধ্যক্ষ ও তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন...
৬৪৪

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়। সোনারগাঁও পৌরসভার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ৫৭ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারন সর্বমোট ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের সভাপতি শফিকুল ইসলাম শিপ্লুর সভাপতিত্বে কোষাধ্যক্ষ ও তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা  আনোয়ার হোসেন আনু, মোহাম্মদ ফরিদ হোসেন, মোঃ বদরুল আলম চন্দন, মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি সাংবাদিক মিজানুর রহমান,মোঃ সুমন কবির, সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের সদস্য মো. ইভান, তোফাজ্জল হোসেন, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা আক্তার, ইমরান মিয়া, রাবেয়া আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক এবং বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেনের পরিবারের সদস্যবৃন্দ।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

মুন্সীগঞ্জের গজারিয়ায় র‍্যাব-১১ এর অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার

Next

মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ