1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ৬টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১ সোনারগাঁয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন সোনারগাঁয়ে হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১ কুমিল্লার তিতাসে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন শপিংয়ের নামে প্রতারণা: বন্দর থানা পুলিশের অভিযানে চক্রের ৪ সদস্য গ্রেফতার সোনারগাঁয়ে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান: ১ লাখ টাকা জরিমানা

কুরিয়ার ব্যবসার আড়ালে ভারতীয় চোরাচালান,বিপুল পরিমাণ বিস্ফোরক ও অবৈধ মালামালসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-১১

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৯ বার পড়া হয়েছে
৪৪৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

কুরিয়ার সার্ভিসের আড়ালে ভারত থেকে চোরাচালান করে আনা বিপুল পরিমাণ বিস্ফোরক ও বিভিন্ন অবৈধ মালামালসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ভোররাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্র জানায়, নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি কাভার্ড ভ্যানে করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন পণ্য কুমিল্লা হয়ে ঢাকায় পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সোনারগাঁও থানাধীন কেওডালা এলাকায় চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।পরে মঙ্গলবার ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে সন্দেহজনক একটি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থামার সংকেত দিলে ভ্যানটি থামানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে ভ্যানচালক মোঃ আকরাম (৩৫) ও হেলপার মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৫) কে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়ায় কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
বিভিন্ন প্রকার বিস্ফোরক ও আতশবাজি: ৯৬,৬৫০ পিস
Amul Dark Chocolate: ৪,৮০০ পিস,
Dairy Milk Chocolate: ৩০,৩৫০ পিস,
Cough Drop Double Power Chocolate: ১,৫১০ প্যাকেট, Skin Shine Cream: ৭,৯৫০ পিস,
Wood Word’s Grip Water: ৬৫ পিস,
Golden Crown Superior High Brightness Display: ১১,৪০০ পিস, Keo Karpin Moisturising Body Olive Oil: ৭০ পিস, Dabur Amla Hair Oil: ২০০ পিস, Neha Mehendi: ১৭,০০০ পিস
কাবেরী মেহেদী: ৫,৯০০ পিস, বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় আগরবাতি: ৪৫০ পিস, এছাড়াও চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

র‍্যাব জানায়, আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে আরও ১০-১২ জন সহযোগীর সঙ্গে কুরিয়ার ব্যবসার আড়ালে ভারতীয় মালামাল শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে এনে বিক্রি করে আসছিল। জব্দকৃত মালামাল পরিবহনের পক্ষে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট