Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

রূপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলী হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, ভাইয়ের ৫ বছরের কারাদণ্ড

By একুশে বাংলা নিউজ
February 18, 2026 1 Min Read
0

রূপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলী হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, ভাইয়ের ৫ বছরের কারাদণ্ড

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী হেকমত আলী হত্যা মামলায় প্রধান আসামি রফিকুল ইসলাম ওরফে সবুজকে মৃত্যুদণ্ড এবং তার ভাই মাহফুজুর রহমানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম)। মামলার নথি ও তদন্ত সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার কালাদী এলাকার বাসিন্দা হেকমত আলী মোটরসাইকেলের যন্ত্রাংশের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক লভ্যাংশ ও পারিবারিক দ্বন্দ্বের জেরে তার কর্মচারী ও পরবর্তীতে ব্যবসায়িক অংশীদার রফিকুল ইসলাম সবুজের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে...
৪৯৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী হেকমত আলী হত্যা মামলায় প্রধান আসামি রফিকুল ইসলাম ওরফে সবুজকে মৃত্যুদণ্ড এবং তার ভাই মাহফুজুর রহমানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম)।
মামলার নথি ও তদন্ত সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার কালাদী এলাকার বাসিন্দা হেকমত আলী মোটরসাইকেলের যন্ত্রাংশের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক লভ্যাংশ ও পারিবারিক দ্বন্দ্বের জেরে তার কর্মচারী ও পরবর্তীতে ব্যবসায়িক অংশীদার রফিকুল ইসলাম সবুজের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।
ঘটনার দিন কৌশলে হেকমত আলীকে রফিকুলের বাড়িতে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ একটি বড় স্টিলের ড্রামের ভেতরে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে রূপগঞ্জের কুশাব এলাকায় একটি দিঘিতে ফেলে দেওয়া হয়, যাতে হত্যার আলামত গোপন থাকে।
প্রাথমিক তদন্তে মামলাটি থানা পুলিশ তদন্ত করলেও পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলার তদন্তভার পিবিআই নারায়ণগঞ্জের কাছে ন্যস্ত হয়। তদন্ত কর্মকর্তা আসামিকে একাধিকবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেন এবং তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে দিঘি থেকে ড্রামবন্দি লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার সত্যতা পাওয়া যায়।
এ ঘটনায় পিবিআই নারায়ণগঞ্জ দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে এ রায় প্রদান করেন।
রায় ঘোষণার সময় আদালতে মামলার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই রায়ে নিহতের পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

পানাম সিটিকে সুন্দর রাখতে মাঠে টুরিস্ট পুলিশ ও স্বেচ্ছাসেবীদের কর্মসুচি পালন।

Next

সাইনবোর্ডে ৭,৪০০ পিস ইয়াবাসহ সংঘবদ্ধ মাদক চক্রের ৩ সদস্য গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ