Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জবিশেষ প্রতিবেদন

ফতুল্লায় ভেজাল শিশু খাদ্য উৎপাদন: র‍্যাব-১১ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

By একুশে বাংলা নিউজ
February 24, 2026 1 Min Read
0

ফতুল্লায় ভেজাল শিশু খাদ্য উৎপাদন: র‍্যাব-১১ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেজাল ও নকল শিশু খাদ্য উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (দুপুরে) ফতুল্লার দেলপাড়া এলাকায় অবস্থিত লাবনী কনজুমার ফুড কোম্পানি লিমিটেড-এ এ অভিযান চালানো হয়। অভিযানে নকল শিশু খাদ্য উৎপাদন, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার প্রমাণ পাওয়া যায়। অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক রঞ্জন বনিক। এ সময় ভোক্তা অধিকার...
৭৩৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেজাল ও নকল শিশু খাদ্য উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (দুপুরে) ফতুল্লার দেলপাড়া এলাকায় অবস্থিত লাবনী কনজুমার ফুড কোম্পানি লিমিটেড-এ এ অভিযান চালানো হয়। অভিযানে নকল শিশু খাদ্য উৎপাদন, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার প্রমাণ পাওয়া যায়।
অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক রঞ্জন বনিক।
এ সময় ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
র‍্যাব-১১ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নকল-ভেজাল পণ্যের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সেবার মানোন্নয়নে প্রশাসনের সমন্বিত কাজ জরুরি: এমপি আজহারুল ইসলাম মান্নান

Next

কাঁচপুরে অবৈধ ছাপাখানার মেশিন ও ৪ হাজার বই আটক, মূল্য প্রায় ২০ লাখ টাকা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ