1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ের কাঁচপুরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ ও ভেজাল উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার সোনারগাঁও উপজেলার চৌরাস্তা এলাকায় লাইসেন্সবিহীনভাবে পরিচালিত একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ম্যানেজারকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত। সোনারগাঁয়ে নির্বাচনী শত্রুতায় যুবক খুন, ইউপি সদস্য আটক লাইসেন্স ছাড়া ভোজ্যতেল বাজারজাত: নারায়ণগঞ্জে জরিমানা ২ লাখ টাকা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে ঔষধ অনুদান প্রদান নারায়ণগঞ্জে তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজন আটক সোনারগাঁয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত

সোনারগাঁও উপজেলার চৌরাস্তা এলাকায় লাইসেন্সবিহীনভাবে পরিচালিত একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ম্যানেজারকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত।

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে
২১৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় ৮ আগষ্ট ২০২৬ একটি অভিযানে “একেএস ডায়াগনস্টিক সেন্টার” নামের প্রতিষ্ঠানটির নানা অনিয়ম ধরা পড়ে। বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবা দিয়ে আসছিল বলে জানা যায়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁয়ের কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। অভিযানে তিনি প্রতিষ্ঠানটির ম্যানেজারকে গ্রেফতার করে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা এবং ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় উপস্থিত কর্মকর্তারা জানান, জনগণের সঙ্গে প্রতারণা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করায় এই ধরনের অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।
স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকেন। প্রশাসনের এমন পদক্ষেপ জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
প্রশাসনের পক্ষ থেকে সকল ডায়াগনস্টিক সেন্টারকে বৈধ কাগজপত্রসহ নিয়ম মেনে পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট