Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জবিশেষ প্রতিবেদন

রূপগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ ও ভেজাল উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

By একুশে বাংলা নিউজ
April 11, 2026 1 Min Read
0

রূপগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ ও ভেজাল উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ এবং অনুমতিবিহীন লেবেলিংয়ের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-১১ ও রূপগঞ্জ উপজেলা প্রশাসন। শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে রূপগঞ্জ উপজেলার রুপসী এলাকার দক্ষিণ কাজীপাড়া এলাকায় যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে রুপসী এলাকার বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এবং বন্ধন ট্রেডিং নামের দুটি প্রতিষ্ঠানের গুদামে অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। অভিযোগ রয়েছে, এসব তেল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছিল। এ অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ৭৫ হাজার টাকা করে মোট ১ লাখ...
৩৭৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ এবং অনুমতিবিহীন লেবেলিংয়ের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-১১ ও রূপগঞ্জ উপজেলা প্রশাসন।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে রূপগঞ্জ উপজেলার রুপসী এলাকার দক্ষিণ কাজীপাড়া এলাকায় যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযানে রুপসী এলাকার বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এবং বন্ধন ট্রেডিং নামের দুটি প্রতিষ্ঠানের গুদামে অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। অভিযোগ রয়েছে, এসব তেল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছিল। এ অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ৭৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন, মজুদ এবং বিভিন্ন নামী ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে বাজারজাত করে আসছিল।
অভিযান চলাকালে গুদাম দুটিতে প্রায় ৫ হাজার লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালন ও বোতলে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এসব তেল বাজারে সরবরাহের প্রস্তুতি চলছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
র‍্যাব-১১ জানিয়েছে, অবৈধভাবে ভোজ্য তেল মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

Next

সোনারগাঁয়ের কাঁচপুরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ