Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

র‌্যাব-১১’র পৃথক অভিযানে ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, সোনারগাঁওয়ে ফেনসিডিল উদ্ধার

By একুশে বাংলা নিউজ
May 13, 2026 1 Min Read
0

র‌্যাব-১১’র পৃথক অভিযানে ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, সোনারগাঁওয়ে ফেনসিডিল উদ্ধার

তরিকুল ইসলাম, ষ্টাফ রিপোর্টারঃ নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নির্মূলে এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে র‌্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক এবং পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-১১। র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ১২ মে ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১০ কেজি গাঁজাসহ মোঃ আমিনুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আমিনুল ইসলামের বাড়ি ঢাকার লালবাগ এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব...
৩৬১

তরিকুল ইসলাম, ষ্টাফ রিপোর্টারঃ

নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নির্মূলে এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে র‌্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক এবং পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-১১।
র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ১২ মে ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১০ কেজি গাঁজাসহ মোঃ আমিনুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আমিনুল ইসলামের বাড়ি ঢাকার লালবাগ এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে ১৩ মে ২০২৬ রাত ১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন চেংগাইন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত ফেনসিডিল সোনারগাঁও থানায় জমা দেওয়া হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

যত্রতত্র অটো সিএনজি পার্কিং এর ফলে সোনারগাঁ কলেজ রোডে দীর্ঘ যানজট,

Next

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: জরিমানা ৫০ হাজার টাকা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ