Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

র‍্যাব-১১’র পৃথক মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ১১৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

By একুশে বাংলা নিউজ
May 23, 2026 1 Min Read
0

র‍্যাব-১১’র পৃথক মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ১১৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ১১৯ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-১১। এ সময় ৬৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। র‍্যাব-১১ জানায়, মাদকদ্রব্য নির্মূলে এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে ২০২৬ শুক্রবার বিকেল ৬টায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার উত্তর ভুইঘর গিরিধারা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৬৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— শাহাবুদ্দিন (৪২), পিতা মৃত মহিউদ্দিন, সাং- শৈলকুড়া, ফতুল্লা,...
৩৪৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ১১৯ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-১১। এ সময় ৬৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
র‍্যাব-১১ জানায়, মাদকদ্রব্য নির্মূলে এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে ২০২৬ শুক্রবার বিকেল ৬টায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার উত্তর ভুইঘর গিরিধারা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ৬৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— শাহাবুদ্দিন (৪২), পিতা মৃত মহিউদ্দিন, সাং- শৈলকুড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ এবং মোঃ সুমন মিয়া (৩৫), পিতা আব্দুল মালেক, সাং- পূর্ব কাশিপুর, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
র‍্যাবের প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
এদিকে একইদিন রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর আন্দিরপাড় এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে র‍্যাব-১১। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫১ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র‍্যাব-১১ আরও জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত পরিত্যক্ত মাদকদ্রব্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি রাহিম গ্রেপ্তার

Next

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ