বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ থানার অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গী সোহান’ গ্রেফতার, ১৯টি মামলার আসামি সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে মূল্য তালিকা না থাকায় মাংস ব্যবসায়ীকে জরিমানা পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ সোনারগাঁবাসী, চরম ভোগান্তিতে জনজীবন সমাজ ও পরিবার ধ্বংসের মূল ঘাতক ‘পরকীয়া’: চাই কঠোর আইনি লাগাম। মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ০৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার। আশুরা আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার ঈমানী শিক্ষা: খাজাবাবা কুতুববাগী সোনারগাঁ থানার অভিযানে দুর্ধর্ষ ডাকাত রুবেল গ্রেফতার, একাধিক মামলার আসামি

সোনারগাঁ থানার অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গী সোহান’ গ্রেফতার, ১৯টি মামলার আসামি

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
১১২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার হিসেবে পরিচিত সোহান ওরফে ‘জঙ্গী সোহান’ (২৫)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সোহানের পিতার নাম দুলাল হোসেন। তিনি সোনারগাঁ উপজেলার হাবিবপুর এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে ৩০ জুন ২০২৬ তারিখে সোনারগাঁ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য গুরুতর অপরাধসহ মোট ১৯টি মামলা রয়েছে।

এসব মামলার মধ্যে অধিকাংশেই তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া কয়েকটি মামলায় তদন্তে সন্দিগ্ধ হিসেবে তার নাম রয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৪, ৩৯৫, ৩৯৭, ৩৯৯, ৪০২, অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের বিভিন্ন ধারায় মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক, ডাকাতি, দস্যুতা ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews