Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

মতলব উত্তরে র‍্যাব-১১-এর অভিযানে ২টি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

By একুশে বাংলা নিউজ
July 6, 2026 1 Min Read
0

মতলব উত্তরে র‍্যাব-১১-এর অভিযানে ২টি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১। রোববার (৬ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বেলতলি নয়াকান্দি এলাকার একটি ঝোপের ভেতর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর সিপিএসসি'র একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। রাত্রীকালীন টহলের সময় তারা খবর পান যে, বেলতলি নয়াকান্দি এলাকার একটি ঝোপের মধ্যে একটি সন্দেহজনক প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হলে ব্যাগটির ভেতর থেকে...
৩১৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১।

রোববার (৬ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বেলতলি নয়াকান্দি এলাকার একটি ঝোপের ভেতর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর সিপিএসসি’র একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। রাত্রীকালীন টহলের সময় তারা খবর পান যে, বেলতলি নয়াকান্দি এলাকার একটি ঝোপের মধ্যে একটি সন্দেহজনক প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হলে ব্যাগটির ভেতর থেকে ২টি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দতালিকা প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব-১১-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দুই দিনের সিলেট ভ্রমণ ও মিলনমেলা সম্পন্ন

Next

ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি সোনারগাঁয়ে ১৯ হাজার শিক্ষার্থীর হাতে ২৫ হাজার বৃক্ষের চারা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ