সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের হামলায় নিহত সেনার সংখ্যা কমালো যুক্তরাষ্ট্র শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জমা নেসলে বাংলাদেশ ও বিসিএসআইআরের যৌথ উদ্ভাবন এফআইসিসিআই এফডিআই সম্মেলনে তুলে ধরা হলো স্কুলে ফিরল অপহৃত ওয়াসিফা, বন্ধুরা দিলো উষ্ণ অভ্যর্থনা ফরিদপুরের ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা রাইড শেয়ারিংয়ে অতিরিক্ত ভাড়ার অভিযোগ, ব্যবস্থা নিতে প্রস্তুত ভোক্তা অধিকার অধিদপ্তর সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫; তদন্ত চলছে চুপ্পুর গ্রেপ্তার ঠেকাতে সংবিধানের ৫১ অনুচ্ছেদ কার্যকর নয়: আখতার হোসেন ইরান যুদ্ধে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা হালনাগাদ করল পেন্টাগন

নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের ঘোষণা, মামদানির বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের ঘোষণা, মামদানির বিরুদ্ধে অভিযোগ

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির আপত্তি সত্ত্বেও আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেছেন, মামদানি শহরে বিভাজন, ঘৃণা ও ইহুদিবিদ্বেষ উসকে দিচ্ছেন।

রোববার (২৬ জুলাই) ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, ‘মামদানির উদ্দেশে আমার জবাব হলো, আমি নিউইয়র্কে আসব। জাতিসংঘের মঞ্চে সত্য তুলে ধরব এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের পক্ষে কথা বলব।’

এর আগে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে বলেছিলেন, তিনি নিউইয়র্কে স্বাগত নন। নেতানিয়াহু মামদানির বিরুদ্ধে অভিযোগ করেন যে, তিনি হামাসের প্রতি সহানুভূতিশীল এবং ৭ অক্টোবরের হামলাকে পরোক্ষভাবে সমর্থন করছেন।

নেতানিয়াহু গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন, হামাস বেসামরিক মানুষের মধ্যে অবস্থান নিয়ে তাদের নিরাপদ স্থানে যেতে বাধা দেয়, ফলে প্রাণহানির দায়ও তাদের।

নেতানিয়াহু নিউইয়র্ক সিটির নেতৃত্বের সমালোচনা করে বলেন, একজন মেয়রের দায়িত্ব হলো সব সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব করা। তিনি মামদানির বক্তব্যের ফলে নিউইয়র্কের ইহুদি বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews