বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মা-বাবার পরেই আলেম-ওলামাদের স্থান” — মুফতি সৈয়দ ইসহাক মো. আবুল খায়েরের সঙ্গে সাক্ষাতে মাসুম রানা সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সোনারগাঁয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ সোনারগাঁয়ে যুবককে প্রকাশ্যে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সোনারগাঁয়ে অতিরিক্ত লোডশেডিংয়ে স্থবির জনজীবন, বাড়ছে জনদুর্ভোগ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুধঘাটায় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও কাঠজাতীয় গাছের চারা বিতরণ নারায়ণগঞ্জের স্বাস্থ্য খাতের বেহাল দশা: তিন মাস ধরে ভিক্টোরিয়া হাসপাতালের এক্স-রে বন্ধ, সিভিল সার্জনের ভূমিকা নিয়ে প্রশ্ন তরুণদের হাতে হোক স্বপ্নের ব্যাট-বল, মাদক নয়—সমাজসেবক মাসুম রানার আহ্বান সোনারগাঁয়ে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে ইয়াবা পাচার: র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

মা-বাবার পরেই আলেম-ওলামাদের স্থান” — মুফতি সৈয়দ ইসহাক মো. আবুল খায়েরের সঙ্গে সাক্ষাতে মাসুম রানা

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
৩৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চেংগাকান্দি কারিমিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত ইসলাহী জলসায় বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মুফতি সৈয়দ ইসহাক মো. আবুল খায়ের বয়ান প্রদান করেন। এ সময় জলসায় উপস্থিত হয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সমাজসেবক মাসুম রানা।

সাক্ষাৎকালে মাসুম রানা বলেন, “মা-বাবার পরেই আলেম-ওলামাদের স্থান। তাঁরা জাতির নৈতিক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে আলেম-ওলামাদের ভূমিকা অপরিসীম। তাই তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া আমাদের সকলের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।”

তিনি আরও বলেন, আলেম-ওলামাদের দিকনির্দেশনা অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা সহজ হয়। নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষা, মানবিক মূল্যবোধ ও উত্তম চরিত্র গঠনে উদ্বুদ্ধ করতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় মাসুম রানা মুফতি সৈয়দ ইসহাক মো. আবুল খায়েরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর নিকট দেশ, জাতি ও সকলের কল্যাণ কামনায় দোয়া প্রার্থনা করেন।

ইসলাহী জলসায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিরা আলেম-ওলামাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ইসলামের আদর্শ সমাজে প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews