Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

পিরোজপুরে চেয়ারম্যান প্রার্থী মাসুম রানার নির্বাচনী অফিস উদ্বোধন

By একুশে বাংলা নিউজ
August 9, 2026 1 Min Read
0

পিরোজপুরে চেয়ারম্যান প্রার্থী মাসুম রানার নির্বাচনী অফিস উদ্বোধন

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ আগস্ট) ইউনিয়নের প্রতাবের চর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নেতা হাজী ইকবাল হোসেন, সাহাবুদ্দীন প্রধান, আবুল হোসেন, নজরুল ইসলাম, ইয়াকুব, দুলাল, সুমন আহমেদ, মিন্টু, শহিদুল ইসলাম, মাহসিন, মুঞ্জুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতাকর্মী ও সমর্থকরা। নির্বাচনী অফিস উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পিরোজপুর ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণে কাজ করা...
৪০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) ইউনিয়নের প্রতাবের চর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নেতা হাজী ইকবাল হোসেন, সাহাবুদ্দীন প্রধান, আবুল হোসেন, নজরুল ইসলাম, ইয়াকুব, দুলাল, সুমন আহমেদ, মিন্টু, শহিদুল ইসলাম, মাহসিন, মুঞ্জুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতাকর্মী ও সমর্থকরা।

নির্বাচনী অফিস উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পিরোজপুর ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণে কাজ করা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাসুম রানার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

স্থানীয়দের দুর্ভোগে পাশে মামুন, নির্মাণ করলেন বাঁশের সাঁকো

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ