Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

আইন-আদালতনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসোশ্যাল মিডিয়া

নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

By একুশে বাংলা নিউজ
August 31, 2026 1 Min Read
0

নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক নির্মূল ও মাদক কারবার প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, যানজট নিরসন, সড়ক নিরাপত্তা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রশিদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী...
৫৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক নির্মূল ও মাদক কারবার প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, যানজট নিরসন, সড়ক নিরাপত্তা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রশিদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে মাদক ও কিশোর অপরাধ দমন, অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনের সমন্বিত কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভায় জেলার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সকলের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ফতুল্লার পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার

Next

পরিবেশ দূষণের দায়ে সোনারগাঁর চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ