Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধবিশেষ প্রতিবেদনসোনারগাঁসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে মাদক মামলায় ২, পরোয়ানাভুক্ত ২ ও চুরি মামলায় ১ জনসহ গ্রেফতার ৫

By একুশে বাংলা নিউজ
September 4, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে মাদক মামলায় ২, পরোয়ানাভুক্ত ২ ও চুরি মামলায় ১ জনসহ গ্রেফতার ৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় দুইজন, পরোয়ানাভুক্ত দুইজন এবং চুরি মামলায় একজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। গ্রেফতারকৃত মাদক মামলার আসামিরা হলেন— মোহাম্মদ আলী (৪৬), পিতা- মৃত জামির আলী সিকদার, স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার জাজিরা থানার মানিকনগর এলাকা। বর্তমানে তিনি সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় কবির মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপরজন মোঃ...
৫৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় দুইজন, পরোয়ানাভুক্ত দুইজন এবং চুরি মামলায় একজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

গ্রেফতারকৃত মাদক মামলার আসামিরা হলেন— মোহাম্মদ আলী (৪৬), পিতা- মৃত জামির আলী সিকদার, স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার জাজিরা থানার মানিকনগর এলাকা। বর্তমানে তিনি সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় কবির মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপরজন মোঃ সুমন (৪৩), পিতা- আলী নুর, সাং- রামগোবিন্দেরগাঁও, ইউনিয়ন- শম্ভুপুরা, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।

এছাড়া পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয় মোঃ আলী আজগর, পিতা- মোঃ রজ্জব আলী, সাং- ইসলামপুর (আদর্শ গ্রাম), সোনারগাঁ এবং ইলিয়াছ মিয়া, পিতা- মোজহর আলী, সাং- চোত্রাবাসা, সাদিপুর, সোনারগাঁকে।

চুরি মামলায় গ্রেফতার করা হয়েছে সোনিয়া আক্তার জান্নাত (২৮), স্বামী- হৃদয়, পিতা- দোলন, সাং- ধরমন্ডল, ডাকঘর- চকবাজার, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত পাঁচজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে থানা পুলিশের বিশেষ অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Next

ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পালানোর সময় অভিযুক্ত আটক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ