সোনারগাঁ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ পারভেজ রুবেলের জন্মদিনে শুভেচ্ছা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সোনারগাঁ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ পারভেজ রুবেলের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, স্কুলজীবন থেকেই মাসুদ পারভেজ রুবেলের সঙ্গে বন্ধুত্ব ও পরিচয়ের সম্পর্ক। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব পারিবারিক সম্পর্কের মতো আপন হয়ে উঠেছে। দীর্ঘদিনের পথচলায় একসঙ্গে কাটানো নানা স্মৃতি ও পারস্পরিক ভালোবাসার কারণে রুবেল এখন বন্ধুর পাশাপাশি একজন আপন ভাইয়ের মতো।
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, মাসুদ পারভেজ রুবেল একজন অমায়িক, সামাজিক ও সৎ মানুষ। তিনি মানুষের সঙ্গে সবসময় হাসিমুখে কথা বলেন এবং সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করেন। সমাজের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁর অন্যতম গুণ।
এ সময় শুভাকাঙ্ক্ষীরা বলেন, সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে যারা আন্তরিকভাবে কাজ করতে চান, তাদের হাতে স্থানীয় পর্যায়ের দায়িত্ব থাকলে এলাকার উন্নয়নে আরও ভালোভাবে কাজ করার সুযোগ তৈরি হয়। তাই সোনারগাঁ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে রুবেল ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
জন্মদিন উপলক্ষে মাসুদ পারভেজ রুবেলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর মনের সব নেক ইচ্ছা পূরণ এবং আগামী দিনে সোনারগাঁ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ী হয়ে মানুষের সেবা করার সুযোগ পাওয়ার জন্য আগাম শুভকামনা জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, “শুভ জন্মদিন প্রিয় ভাই মাসুদ পারভেজ রুবেল। আল্লাহ যেন তোমাকে সবসময় ভালো রাখেন এবং তোমার মনের সব নেক ইচ্ছা পূরণ করেন। আগামী দিনের পথচলা সুন্দর ও সফল হোক। আমিন।”