মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে হাতকোপা মেন্দিবিটা এলাকায় স্পিড ব্রেকার না থাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত – পা প্রায় বিচ্ছিন্ন।

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩৯ বার পড়া হয়েছে
৪৯৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাতকোপা মেন্দিভিটা অনন্ত মুসা গ্রামের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, ওই স্থানে কোনো স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়তই বেপরোয়া গাড়ি চলাচল করছে। এর ফলে হঠাৎ ব্রেক করেলে যানবাহন নিয়ন্ত্রণ হারানোর ঘটনা নিয়মিত ঘটছে।

আজ বুধবার সকাল ১১.৩০ মিনিটে একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পেছনে থাকা এক যাত্রীর পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর এক যাত্রীর হাত ভেঙে যায়। গুরুতর আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, হাতকোপা মেন্দিভিটা স্টেশন এলাকায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এই রোড পৌরসভার প্রধান সড়ক থাকায় সকল বড় কোম্পানির  গাড়ি এবং লাখ লাখ মানুষের যাতায়াত থাকায় গাড়ি প্রতি মিনিটেই চলাচল করছে এবং গাড়ির ড্রাইভাররা বেপরোয়া গতি দিয়ে গাড়ি চালাচ্ছে তাই প্রতিনিয়ত ঘটছে নানা রকম দুর্ঘটনা। এ অবস্থায় তারা দ্রুত ওই স্থানে একটি স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়েছেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews