1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সহকারী শিক্ষক জনাব আমিনুল ইসলাম দ্বিতীয় বারের মতো সোনারগাঁ উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত পিবিআই’র অভিযানে অপহৃত দুই শিশু উদ্ধার, মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আতিকুল হত্যা মামলার রহস্য উদঘাটন, ৬ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র মাদকবিরোধী অভিযান: ১০ কেজি গাঁজাসহ আটক ১ সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নিহত ১ সোনারগাঁয়ে ৬ মাসের জিআর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: জরিমানা ৫০ হাজার টাকা র‌্যাব-১১’র পৃথক অভিযানে ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, সোনারগাঁওয়ে ফেনসিডিল উদ্ধার যত্রতত্র অটো সিএনজি পার্কিং এর ফলে সোনারগাঁ কলেজ রোডে দীর্ঘ যানজট,

সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের দায়ের কোপে ওমর ফারুক খোকা নামে এক যুবক নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে
৩৩৬

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের দায়ের কোপে ওমর ফারুক খোকা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার মোগরাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক মোগরাপাড়ার আলাপদী গ্রামের মৃত জাহের আলী মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজেদের গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ভাইদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই আক্তার হোসেন হাতে থাকা দা দিয়ে ছোট ভাই ওমর ফারুক খোকাকে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সানোয়ার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ডাব পাড়াকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত আক্তার হোসেন পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট