শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ০৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার। আশুরা আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার ঈমানী শিক্ষা: খাজাবাবা কুতুববাগী সোনারগাঁ থানার অভিযানে দুর্ধর্ষ ডাকাত রুবেল গ্রেফতার, একাধিক মামলার আসামি সোনারগাঁ থানার অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন

১৩ নভেম্বরের নাশকতা এড়াতে বিভিন্ন মোড়ে মোড়ে র‌্যাব-১১ এর বিশেষ চেকপোস্ট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে
৪৭৫

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে ১৩ নভেম্বরের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় চাষাড়া মোড়ে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

এসময় র‌্যাব সদস্যরা মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

র‌্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার জানান, “আগামীকালকের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বুধবার সারাদিন আমরা বিভিন্ন এলাকায় টহল দিয়েছি, এখনো টহল অব্যাহত রয়েছে। বিশেষ করে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আমরা যানবাহন তল্লাশি করছি। সন্দেহভাজন ব্যক্তি ও গাড়িগুলো আমরা কঠোর নজরদারিতে রাখছি।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে র‌্যাব সর্বদা কার্যকর ভূমিকা পালন করছে এবং জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews