মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ফায়ার সার্ভিস ও ভলান্টিয়ারদের সতেজকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭৪৩ বার পড়া হয়েছে
৫২৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁও ফায়ার স্টেশনের উদ্যোগে অগ্নি–নির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দিনব্যাপী সতেজকরণ প্রশিক্ষণ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মী ও ভলান্টিয়ারদের দুর্যোগের মুহূর্তে দ্রুত ও দক্ষ প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে বাস্তবমুখী অনুশীলন করানো হয়।

প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা অগ্নিনির্বাপণের আধুনিক কৌশল, আগুনের বিভিন্ন শ্রেণি চিহ্নিতকরণ, অগ্নিনির্বাপণ যন্ত্র পরিচালনা, ধোঁয়ায় ভরপুর পরিবেশ থেকে নিরাপদ উদ্ধার, আহত ব্যক্তিকে বহন ও স্থানান্তর, সিপিআরসহ জরুরি প্রাথমিক চিকিৎসার গুরুত্বপূর্ণ ধাপসমূহ হাতে–কলমে শিখেন। বিশেষজ্ঞদের মতে, মুহূর্তের সিদ্ধান্ত ও সঠিক পদক্ষেপই পারে একটি জীবন বাঁচাতে—আর এই প্রশিক্ষণ সেই যোগ্যতাকে আরও শাণিত করবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জোন–২ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গনি, সোনারগাঁ পৌরসভার টিপরদীতে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ জাহিদ চৌধুরী, সাব অফিসার মোহাম্মদ ওসমান গনি, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান ও সোনারগাঁ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সমন্বয়ক মোহাম্মদ হোসাইন, মীযানুর রহমান, মোঃ ফজলুল হক ভূঁইয়া, সাংবাদিক মোক্তার হোসেনসহ এলাকার সেচ্ছাসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত কর্মকর্তারা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন,
“সোনারগাঁওয়ের ভলান্টিয়াররা আমাদের প্রথম সারির যোদ্ধা। আগুন, দুর্ঘটনা বা যেকোনো সংকটে তারা জীবন ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। নিয়মিত প্রশিক্ষণ তাদের কাজকে আরও মানসম্মত, দ্রুত ও কার্যকর করে তোলে।”

সতেজকরণ প্রশিক্ষণে অংশ নেওয়া ভলান্টিয়াররাও জানান, মানুষের সেবা করাই তাদের অঙ্গীকার। বাস্তবমুখী এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি করেছে এবং মাঠপর্যায়ের কাজ আরও দক্ষতার সাথে পরিচালনায় সহায়তা করবে।

মানবিকতা, নিবেদন ও দায়িত্ববোধের সমন্বয়ে গঠিত সোনারগাঁওয়ের এই ভলান্টিয়ার দল ভবিষ্যতে অগ্নি–দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলায় আরও শক্তিশালী ভুমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews