সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ সোনারগাঁবাসী, চরম ভোগান্তিতে জনজীবন সমাজ ও পরিবার ধ্বংসের মূল ঘাতক ‘পরকীয়া’: চাই কঠোর আইনি লাগাম। মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ০৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার। আশুরা আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার ঈমানী শিক্ষা: খাজাবাবা কুতুববাগী সোনারগাঁ থানার অভিযানে দুর্ধর্ষ ডাকাত রুবেল গ্রেফতার, একাধিক মামলার আসামি সোনারগাঁ থানার অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে
৫১৬

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়। সোনারগাঁও পৌরসভার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ৫৭ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারন সর্বমোট ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের সভাপতি শফিকুল ইসলাম শিপ্লুর সভাপতিত্বে কোষাধ্যক্ষ ও তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা  আনোয়ার হোসেন আনু, মোহাম্মদ ফরিদ হোসেন, মোঃ বদরুল আলম চন্দন, মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি সাংবাদিক মিজানুর রহমান,মোঃ সুমন কবির, সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের সদস্য মো. ইভান, তোফাজ্জল হোসেন, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা আক্তার, ইমরান মিয়া, রাবেয়া আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক এবং বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেনের পরিবারের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews