বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫০৬ বার পড়া হয়েছে
৫৫২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ-পুলিশ।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের একরামপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কলাগাছিয়া নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কলাগাছিয়া নৌ-পুলিশের পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান জানান, উদ্ধার হওয়া মরদেহটি অজ্ঞাতনামা একজন পুরুষের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি পাঁচ থেকে ছয় দিন আগের।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিচয় শনাক্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় নৌ-পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews