মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

র‍্যাব-১১ এর অভিযানে নরসিংদী থেকে বৃদ্ধ মাকে গলা টিপে হত্যাকারী ছেলে গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৯১ বার পড়া হয়েছে
৬৪৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও দ্রুত অভিযানের মাধ্যমে অপরাধীদের গ্রেফতার করে র‍্যাব ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্য ও নিজস্ব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা ১৫ মিনিটে নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন দড়ি নবিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
র‍্যাব জানায়, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে নরসিংদী সদর থানাধীন দড়ি নবিপুর এলাকার নিজ বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোশারফ হোসেন (৪৪) নামের এক ব্যক্তি তার বৃদ্ধ মাকে গলা টিপে হত্যা করে। ঘটনার সময় আসামি তার মাকে পায়েস খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যান। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি এ নির্মম হত্যাকাণ্ড ঘটান।
ঘটনার পরপরই র‍্যাব-১১ অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. মোশারফ হোসেন (৪৪), পিতা মৃত ইউসুফ, সাং দড়ি নবিপুর, থানা নরসিংদী মডেল, জেলা নরসিংদীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নরসিংদী জেলার পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews