1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মুন্সীগঞ্জের ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক মোগরাপাড়া ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে লড়তে প্রস্তুত যুবদল নেতা আরিফুল ইসলাম সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার আব্দুল মতিন সভাপতি ও দেলোয়ার হোসেন সরকার কে সাধারণ সম্পাদক করে হিরাঝিল আবাসিক এলাকার কমিটি ঘোষণা সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সোনারগাঁয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি আটক সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা মামলার প্রধান আসামি পারভেজ ওরফে কালু র‌্যাবের হাতে গ্রেফতার

সোনারগাঁ উপজেলায় অবৈধভাবে খাদ্য প্রস্তুত ও বিপণনের অভিযোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করেন।

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৩০ বার পড়া হয়েছে
৪৩৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবৈধভাবে খাদ্য প্রস্তুত ও বিপণনের অভিযোগে এক বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সোনারগাঁ উপজেলার কাচপুর বাসস্ট্যান্ড ও সোনাপুর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কাচপুর এলাকার গোল্ডেন প্লাস নামক একটি বেকারিতে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরায় সংঘটিত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিষ্ঠানটিকে সতর্ক করেন।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের সহকারী পরিচালক জনাব হৃদয় রঞ্জন বনিক। অভিযানে উপপরিদর্শক আউয়ালের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল ও জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট