1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জে পুলিশের ব্রিফিং প্যারেড নারায়ণগঞ্জ-৩ আসনে ভোটের সমীকরণ বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় নতুন সম্ভাবনার ইঙ্গিত র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জ থেকে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে সিরিজ ডাকাতির ঘটনায় ৪ বছর পর সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্য গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি রূপগঞ্জে সিরিজ ডাকাতির সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্য গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি সোনারগাঁওয়ে গৃহকর্মী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি “ঘরে ঘরে তৈরি হচ্ছে গ্যাস বোমা” — সোনারগাঁওয়ে মারাত্মক ঝুঁকি বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) নারায়ণগঞ্জ মহানগর শাখার পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জে পুলিশের ব্রিফিং প্যারেড

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
৬৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে একটি নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের অংশগ্রহণে এ প্যারেড আয়োজন করা হয়।
ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় তিনি নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস), জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ও অতিরিক্ত পুলিশ সুপার, প্রসিকিউশন (অতিরিক্ত দায়িত্বে), জনাব ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এবং জনাব মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)।
এ ছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা ব্রিফিং প্যারেডে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট