বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

সাইনবোর্ডে ৭,৪০০ পিস ইয়াবাসহ সংঘবদ্ধ মাদক চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩৪ বার পড়া হয়েছে
৫৩২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড চৌরঙ্গী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭,৪০০ পিস ইয়াবাসহ সংঘবদ্ধ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে অধিদপ্তরের সম্মানীয় উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক কাজী কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম অংশ নেয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলো—
১) মোঃ ইলিয়াস (২৫), পিতা: আবুল কাশেম, মাতা: আম্বিয়া খাতুন, সাং- হারি খালি, থানা: পটিয়া, জেলা: চট্টগ্রাম।
২) মোঃ আতিকুর রহমান (৪১), পিতা: মৃত আজিজ পাইক, মাতা: নূরজাহান বেগম, সাং- হাড়ি খালি, থানা: বাগেরহাট সদর, জেলা: বাগেরহাট।
৩) মোঃ লিটন মোল্লা (৩৫), পিতা: মৃত করম আলী মোল্লা, মাতা: আমিরুন বিবি, সাং- গোপালদী বাজার, থানা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ৭,৪০০ (সাত হাজার চারশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও প্রচেষ্টার মাধ্যমে এ চক্রকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews