1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

ফতুল্লায় ভেজাল শিশু খাদ্য উৎপাদন: র‍্যাব-১১ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০৭ বার পড়া হয়েছে
৫০১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেজাল ও নকল শিশু খাদ্য উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (দুপুরে) ফতুল্লার দেলপাড়া এলাকায় অবস্থিত লাবনী কনজুমার ফুড কোম্পানি লিমিটেড-এ এ অভিযান চালানো হয়। অভিযানে নকল শিশু খাদ্য উৎপাদন, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার প্রমাণ পাওয়া যায়।
অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক রঞ্জন বনিক।
এ সময় ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
র‍্যাব-১১ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নকল-ভেজাল পণ্যের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট