রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে বিলাসবহুল জিপ থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ, র‍্যাব-১১ এর অভিযান সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি রাসেল আগ্নেয়াস্ত্রসহ র‍্যাব-১১-এর হাতে গ্রেফতার র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর

জনভোগান্তি নিরসনে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩১১ বার পড়া হয়েছে
৪১২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তায় সোমবার ৩ ফেব্রুয়ারি সকালে তিনি উপজেলা প্রশাসন ও সোনারগাঁ থানা পুলিশ-কে সঙ্গে নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকাগুলো পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল, অবৈধ স্থাপনা ও ফুটওভার ব্রিজে হকার বসার কারণে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এতে করে সড়কে যানবাহনের চাপ বাড়ে এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

পরিদর্শনকালে এমপি আজহারুল ইসলাম মান্নান সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে ফুটপাত দখলমুক্ত করা, ফুটওভার ব্রিজ হকারমুক্ত রাখা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নির্দেশ দেন। তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়েছি তাদের দুর্ভোগ লাঘব করার জন্য। সড়ক ও ফুটপাত জনগণের চলাচলের জন্য—কোনোভাবেই অবৈধ দখল মেনে নেওয়া হবে না।”
তিনি আরও জানান, যানজট নিরসনে প্রয়োজনীয় ক্ষেত্রে নিয়মিত অভিযান পরিচালনা, অবৈধ পার্কিং বন্ধ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা এ সময় তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা জানান, দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হলে জনজীবনে স্বস্তি ফিরে আসবে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও বৃদ্ধদের চলাচল অনেক সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ উদ্যোগের ফলে দীর্ঘদিনের যানজট সমস্যা ও পথচারীদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews