মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ৭৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে
৩৪০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ৭৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ।
রোববার (১৫ মার্চ ২০২৬) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ এবং জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ সদর থানার বিভিন্ন রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন অনিয়মের দায়ে শহরের হোয়াইট হাউজ রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা, নিউ রস মিষ্টিমুখকে ২০ হাজার টাকা এবং নিউ মিষ্টিমুখকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে খাদ্যমান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews