Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসিদ্ধিরগঞ্জ

চিটাগাংরোড বাস স্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ

By একুশে বাংলা নিউজ
April 5, 2026 1 Min Read
0

চিটাগাংরোড বাস স্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আজ ০৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকা থেকে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার চিটাগাংরোড বাস স্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে একটি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত ভূমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। এ অভিযানের সার্বিক সমন্বয়ে ছিলেন...
৩২৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আজ ০৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকা থেকে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার চিটাগাংরোড বাস স্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে একটি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত ভূমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা।
এ অভিযানের সার্বিক সমন্বয়ে ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে সড়ক ও সরকারি ভূমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

কাঁচপুর বাসীর জন্য সুখবর: আজ থেকে চালু হচ্ছে অস্থায়ী পুলিশ ক্যাম্প

Next

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ