বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে
২৬৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ঋণ-খেলাপি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোঃ সানোয়ার হোসেনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

শনিবার (০৯ই মে) রাতে সোনারগাঁও নয়াপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন সোনারগাঁ থানার এসআই হারুন অর রশিদ।

জানা যায়, সোনারগাঁও থানাধীন ৫ নং ওয়ার্ড বরগাও চেয়ারম্যান পাড়ার মৃত আফতাব উদ্দিন এর ছেলে তানিয়া টেক্সটাইল মিলসের মালিক মোঃ সানোয়ার হোসেন (৬০) এর বিরুদ্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কাঁচপুর শাখার মোট ছয়টি মামলা রয়েছে। তারমধ্যে দুইটি মামলায় মোট ১ কোটি ৯৬ লক্ষ ২ হাজার টাকার ঋণ-খেলাপির দায়ে দুই বছরের কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জ যুগ্ম দায়রা জজ প্রথম আদালত। আদালতের সেশন নং- ৬৩২/২৫ এবং ১২৯০/২৫। নারায়ণগঞ্জ আদালতের সেশন নং- ১২৯০/২৫ এর জন্য ১ কোটি ১০ লক্ষ টাকার অর্থদণ্ড এবং ১ বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। অন্য আরেকটি মামলা নং-৬৩২/২৫ এর জন্য ৮৬ লক্ষ ২ হাজার টাকা অর্থদণ্ড এবং ১ বছরের সাজা দেন নারায়ণগঞ্জ যুগ্ম দায়রা জজ প্রথম আদালত।

এছাড়াও তার বিরুদ্ধে ৪ লক্ষ ১৫ হাজার ৯৮০ টাকার একটি অর্থ ঋণ মামলা রয়েছে। মামলা নং- ২৮৯/২৫।
শুধু তাই নয়, তার বিরুদ্ধে আরো দুইটি সিআর মামলা রয়েছে। এ দুইটি মামলার টাকার পরিমান হল, ২ কোটি ৭৬ লক্ষ টাকা। ইসলামী ব্যাংক কাচঁপুর শাখা মোঃ সানোয়ার হোসেনের কাছে মোট- ৪ কোটি ৪০ লক্ষ টাকা পাবে বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ। মোঃ সানোয়ার হোসের দীর্ঘদিন যাবৎ ইসলামী ব্যাংকের ঋণের টাকা পরিশোধ না করে আত্মগোপনে ছিল। তিনি কাঁচপুর শাখার ইসলামী ব্যাংকের এইচপিএসএস বিনিয়োগের মেশিনারিজ গোপনে বিক্রি করে ফেলে। তার জন্য ইসলামী ব্যাংক একটি ক্রিমিনাল মামলা দায়ের করে।

ফলে সোনারগাঁ চীফ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু সোনারগাঁ থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। অবশেষে থানা পুলিশের চৌকস পুলিশ কর্মকর্তা এসআই হারুন অর-রশিদ তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়।

সোনারগাঁও থানার এসআই হারুন অর রশিদ বলেন, বিভিন্ন প্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে সোনারগাঁয়ের নয়াপুর এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামী মোঃ সানোয়ার হোসেন কে গ্রেপ্তার করি। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews