1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
MostBet Bonus: Play Casino Online in Pakistan | Casino Games & Deals সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার ভাদুর উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি: সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০

সোনারগাঁয়ে ৪৭ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
২২৭

তরিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৪৭ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (৯ মে ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে সোনারগাঁ থানাধীন সাদিপুর ইউনিয়নের বরাব উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গঙ্গাপুর থেকে মদনপুর আন্দিরপাড়গামী পাকা সড়কের পাশে কামাল পাশার মেহগনি বাগানের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রাসেল (২৫), পিতা: রতন মিয়া, সাং চৌরাপাড়া (চৌরাপাড়া সাহে জামে মসজিদের পাশে), থানা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ এবং মোঃ সুমন (৩৮), পিতা: মোঃ আমির আলী, সাং চৌরাপাড়া (প্রাইমারি স্কুলের পাশে), থানা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ রিফাত উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এসময় তাদের কাছ থেকে ৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট