1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
MostBet Bonus: Play Casino Online in Pakistan | Casino Games & Deals সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার ভাদুর উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি: সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০

সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র মাদকবিরোধী অভিযান: ১০ কেজি গাঁজাসহ আটক ১

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
১৩২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৭ মে ২০২৬) রাত ১টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানাধীন “১০ তলা” এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‍্যাব-১১ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নির্মূলে এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এসময় এশিয়া পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক সোহেল রানা কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার জঙ্গলপুর এলাকার শাহাজাহানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট