1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
MostBet Bonus: Play Casino Online in Pakistan | Casino Games & Deals সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার ভাদুর উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি: সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে
১৩৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজধানী সংলগ্ন কেরাণীগঞ্জ এলাকার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেছে র‌্যাব-১০। শুক্রবার (২৩ মে ২০২৬) সকাল আনুমানিক ১১টায় পরিচালিত এ পরিদর্শনে হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
র‌্যাব জানায়, ঈদকে কেন্দ্র করে পশুর হাটসমূহে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। হাট এলাকায় ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল এবং সাধারণ মানুষের নিরাপদ কেনাবেচা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে র‌্যাব-১০ কাজ করছে বলেও জানানো হয়।
এ সময় হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ জনগণকে সতর্কতার সঙ্গে লেনদেন সম্পন্ন করার আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ র‌্যাব সদস্য বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
ঈদযাত্রাকে নিরাপদ করতে র‌্যাবের পক্ষ থেকে যাত্রীদের অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে লঞ্চ, স্টিমার, স্পিডবোটসহ বিভিন্ন নৌযানে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। ট্রেন যাত্রীদের ট্রেনের ছাদ, বাফার, পাদানি ও ইঞ্জিনে ভ্রমণ না করার পরামর্শও প্রদান করা হয়।
এছাড়াও অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে র‌্যাব-১০।
র‌্যাব-১০ জানায়, ঈদকেন্দ্রিক ছুটিতে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল টিম ও সাদা পোশাকে সদস্যদের মাধ্যমে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট