মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দুই দিনের সিলেট ভ্রমণ ও মিলনমেলা সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে
৩১৭

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাব এর কার্যকরী জেলা ভিত্তিক ২০২২ ইং সালে গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মনিরুল আলমকে সভাপতি ও সাবেক নাগরিক টেলিভিশনের সোনারগাঁও-বন্দর প্রতিনিধি আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে কাচপুর মেগা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ভাড়াকৃত একটি অফিসে এর আনুষ্ঠানিক জেলা ভিত্তিক কার্যক্রমের যাত্রা শুরু করেন।

গত বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ১১ টায় ক্লাবের সভাপতি মোঃ মনিরুল আলমের সার্বিক সহযোগিতায় ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের এবং যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জল হোসেন মাসুমের পরিচালনায় ১৯ জন সদস্য নিয়ে সড়ক পথে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ২০২৬ সালের বার্ষিক বনভোজনের জন্য সিলেটের উদ্দেশ্যে রওনা দেন সারারাতের জার্নি শেষে ।

পরদিন সকাল ৭ ঘটিকায় সদস্যরা সিলেটের পৌঁছান প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও পরে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন । মাজার জিয়ারত শেষে’ প্রথমে আগুন পাহাড় পরিদর্শন, পরে জাফলং এ জেলা পরিষদ এর ডাক বাংলোর রেস্ট হাউসে পৌঁছান এরপর দুপুরে খাবার সম্পন্ন করে । বিকেলে জাফলং এর জিরো পয়েন্ট, ঝর্ণা স্পট , হাসিয়া পল্লীর প্রাকৃতিক সৌন্দর্যসহ চা বাগানের মনোরম দৃশ্য উপভোগ করেন সদস্যরা । পরে সন্ধ্যায় আবারো এসে জেলা পরিষদের ডাক বাংলোর রেস্ট হাউসে রাত্রি যাপনের জন্য অবস্থান করেন। রাতেই প্রত্যেক সদস্যের একটি করে আইডি কার্ড ও গোলাপি রং এর টি শার্ট বিতরণ করা হয়।

সদস্যরা হলো: মোঃ মনিরুল আলম ও তার সহধর্মিনী আশরাফুন নাহার কাকন , মোঃ আক্তার হোসেন, মোঃ মোস্তফা কামাল , মোঃ জাহাঙ্গীর আলম হানিফ , মোঃ উজ্জল হোসেন মাসুম, মোঃ সাইফুল ইসলাম , মোঃ তুষার, মোঃ সুজন, মোঃ হাবিবুর রহমান, মোঃ ডাক্তার আরমান, মোহাম্মদ তরিকুল ইসলাম , ইব্রাহিম সুমন, মোঃ হারুনুর রশিদ মোঃ আশিকুর রহমান আশিক সহ আরো কয়েকজন অতিথি।

শনিবার (০৪) জুলাই সকালের নাস্তা শেষে জাফলং থেকে আবারো সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের উদ্দেশ্য রওনা দেন ।। সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করে শনিবার বিকেলে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় সকল সদস্যরা।

ভ্রমণ শেষে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল ও সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হানিফ সকল সদস্যদের পক্ষ থেকে সভাপতি মোঃ মনিরুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনকে পেশাগত দায়িত্ব পালনের মধ্য থেকেও যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য
আন্তরিক ধন্যবাদ জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews