মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

মতলব উত্তরে র‍্যাব-১১-এর অভিযানে ২টি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে
২৫২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১।

রোববার (৬ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বেলতলি নয়াকান্দি এলাকার একটি ঝোপের ভেতর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর সিপিএসসি’র একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। রাত্রীকালীন টহলের সময় তারা খবর পান যে, বেলতলি নয়াকান্দি এলাকার একটি ঝোপের মধ্যে একটি সন্দেহজনক প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হলে ব্যাগটির ভেতর থেকে ২টি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দতালিকা প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব-১১-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews