Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

ছিনতাইকারীর ছুরিকাঘাতে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যা: র‍্যাবের হাতে গ্রেফতার নাক্কী সজিব

By একুশে বাংলা নিউজ
July 11, 2026 2 Min Read
0

ছিনতাইকারীর ছুরিকাঘাতে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যা: র‍্যাবের হাতে গ্রেফতার নাক্কী সজিব

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হোসিয়ারি শ্রমিক জোবায়ের (১৭) হত্যা মামলার অন্যতম আসামি নাক্কী সজিব (২৭)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শনিবার (১১ জুলাই) সকালে ঢাকার যাত্রাবাড়ী থানার ডেমরা হাইওয়ের পাশে প্রিন্স রেস্তোরাঁর সামনে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়। র‍্যাব জানায়, র‍্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ এবং র‍্যাব-১০ সিপিএসসি লালবাগের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের আলোকে অভিযান পরিচালনা করে। অভিযানে বন্দর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি নাক্কী সজিবকে গ্রেফতার করা হয়। এজাহার সূত্রে জানা যায়, নিহত জোবায়ের বন্দর উপজেলার এনায়েতনগর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি হোসিয়ারি কারখানায় শ্রমিক হিসেবে...
১৫৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হোসিয়ারি শ্রমিক জোবায়ের (১৭) হত্যা মামলার অন্যতম আসামি নাক্কী সজিব (২৭)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শনিবার (১১ জুলাই) সকালে ঢাকার যাত্রাবাড়ী থানার ডেমরা হাইওয়ের পাশে প্রিন্স রেস্তোরাঁর সামনে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, র‍্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ এবং র‍্যাব-১০ সিপিএসসি লালবাগের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের আলোকে অভিযান পরিচালনা করে। অভিযানে বন্দর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি নাক্কী সজিবকে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, নিহত জোবায়ের বন্দর উপজেলার এনায়েতনগর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি হোসিয়ারি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত ৩ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কাজ শেষে বাড়ি ফেরার পথে এনায়েতনগর কল্যান্দী ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে আগে থেকে ওঁত পেতে থাকা একদল ছিনতাইকারী তার পথরোধ করে।

ছিনতাইকারীরা জোবায়েরের গলায় ধারালো ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা মালামাল দিতে বলে। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোমরের নিচে বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা একটি রেডমি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুন ২০২৬ ভোর ৫টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের বাবা মো. জাহাঙ্গীর হোসেন কালু বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এ হত্যাকাণ্ডটি গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি নাক্কী সজিবকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

র‍্যাব-১১-এর অভিযানে সোনারগাঁও থেকে বিদেশি পিস্তল উদ্ধার

Next

সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ