Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার মামলার বাদী বাবাকে হত্যা: প্রধান আসামি নোবেল র‍্যাব-১১ এর হাতে গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
August 5, 2026 1 Min Read
0

সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার মামলার বাদী বাবাকে হত্যা: প্রধান আসামি নোবেল র‍্যাব-১১ এর হাতে গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার মামলার বাদী বৃদ্ধ ফজলুল হককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নোবেল (৩০)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গণমাধ্যম ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ২০২৬, শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় ফজলুল হক (৬৫)কে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ রয়েছে, নোবেল ও তার সহযোগী রবিন, মিলন এবং অনন্ত মিলে তাকে গুরুতরভাবে আহত করে। আহত ফজলুল হককে প্রথমে খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই, রবিবার সকালে মৃত্যুবরণ করেন। নিহত ফজলুল হক একই এলাকার বাসিন্দা এবং হাবিবুর রহমানের ছেলে।...
১৪৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার মামলার বাদী বৃদ্ধ ফজলুল হককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নোবেল (৩০)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গণমাধ্যম ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ২০২৬, শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় ফজলুল হক (৬৫)কে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ রয়েছে, নোবেল ও তার সহযোগী রবিন, মিলন এবং অনন্ত মিলে তাকে গুরুতরভাবে আহত করে।

আহত ফজলুল হককে প্রথমে খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই, রবিবার সকালে মৃত্যুবরণ করেন। নিহত ফজলুল হক একই এলাকার বাসিন্দা এবং হাবিবুর রহমানের ছেলে।

এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

র‍্যাব জানায়, নিহত ফজলুল হকের ছেলে ফারুক প্রায় এক বছর আগে হত্যাকাণ্ডের শিকার হন। ওই হত্যা মামলার বাদী ছিলেন ফজলুল হক নিজেই। পরবর্তীতে তিনিও হামলার শিকার হয়ে নিহত হন।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ২ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. নোবেলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত নোবেলের পিতার নাম রমজান শেখ এবং মাতার নাম রেহানা বেগম। তার বাড়ি সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায়।

র‍্যাব-১১ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

রূপগঞ্জে র‍্যাব-১১-এর অভিযানে ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১

Next

সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ