Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানাসোশ্যাল মিডিয়া

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
October 8, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল কেরু মদসহ বিভিন্ন মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলায় ৩ জন, মাদকসেবী ৯ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, হত্যা মামলায় ১ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন, চুরি মামলায় ১ জন এবং ডাকাতি মামলায় ২ জনসহ...
৭৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল কেরু মদসহ বিভিন্ন মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলায় ৩ জন, মাদকসেবী ৯ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, হত্যা মামলায় ১ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন, চুরি মামলায় ১ জন এবং ডাকাতি মামলায় ২ জনসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক মামলার আসামিরা হলেন—মো. আব্দুল্লাহ (১৮), মো. ওয়াকিল (১৮) ও মো. মীর আলম (৪৫)। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল কেরু মদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাদকসেবী হিসেবে গ্রেফতার ৯ জন হলেন—মো. খোকন (২১), মেহেদী হাসান মুন্না (২৭), মো. ওসমান গণি (৪৫), আবুল বাদশা (৫৭), মো. আঃ রহিম (৫০), মো. ইমরান (২৬), মো. গাজী বিল্লাল (৪০), রাকিব ওরফে সজীব (২৬) ও মো. সাকিল (২৪)।

নারী ও শিশু নির্যাতন মামলায় জয়নাল আবেদীন (৩১), হত্যা মামলায় মো. মান্নান (৩০), চুরি মামলায় জাহিদ হাসান বাপ্পী (২৮) এবং ডাকাতি মামলায় মো. সাকিব (২৩) ও সিফাতুল ইসলাম জনি (২২)কে গ্রেফতার করা হয়।

এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে কাজী সেলিম, ছানাউল্লাহ (৫১) ও মুক্তা আক্তারকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ