Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

মানবসেবার উজ্জ্বল উদহারন আব্দুল্লাহ আল মামুন

By একুশে বাংলা নিউজ
August 30, 2025 1 Min Read
0

মানবসেবার উজ্জ্বল উদহারন আব্দুল্লাহ আল মামুন

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বৈদ্যের বাজার ইউনিয়নের মানুষের দুঃখে-সুখে পাশে থেকে হয়ে উঠেছেন ভরসার প্রতীক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন চেয়ারম্যান আজ শুধু একজন জনপ্রতিনিধিই নন, তিনি হয়ে উঠেছেন মানুষের প্রাণের মানুষ। উন্নয়ন, মানবসেবা আর জনকল্যাণে তার নিরলস কাজ তাকে এলাকার জনগণের কাছে ভরসা ও আশার প্রতীকে পরিণত করেছে। —যে কোনো দুর্যোগ মুহূর্তেই মামুম চেয়ারম্যানকে পাওয়া গেছে সবার আগে। অসহায়দের চিকিৎসা সহযোগিতা, দরিদ্র পরিবারের বিয়েতে সহায়তা, কিংবা শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রেরণা দেওয়া—সবক্ষেত্রেই তিনি হয়ে উঠেছেন নির্ভরযোগ্য একজন অভিভাবক। স্থানীয় বাসিন্দাদের ভাষায়, “মামুন চেয়ারম্যান মানে ভরসা, মানে আমাদের পাশে একজন আপনজন।” রাস্তা-ঘাট, ড্রেনেজ, ব্রিজ, ঘাটলা নির্মাণসহ...
৪২৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

বৈদ্যের বাজার ইউনিয়নের মানুষের দুঃখে-সুখে পাশে থেকে হয়ে উঠেছেন ভরসার প্রতীক

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন চেয়ারম্যান আজ শুধু একজন জনপ্রতিনিধিই নন, তিনি হয়ে উঠেছেন মানুষের প্রাণের মানুষ। উন্নয়ন, মানবসেবা আর জনকল্যাণে তার নিরলস কাজ তাকে এলাকার জনগণের কাছে ভরসা ও আশার প্রতীকে পরিণত করেছে।

—যে কোনো দুর্যোগ মুহূর্তেই মামুম চেয়ারম্যানকে পাওয়া গেছে সবার আগে। অসহায়দের চিকিৎসা সহযোগিতা, দরিদ্র পরিবারের বিয়েতে সহায়তা, কিংবা শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রেরণা দেওয়া—সবক্ষেত্রেই তিনি হয়ে উঠেছেন নির্ভরযোগ্য একজন অভিভাবক।
স্থানীয় বাসিন্দাদের ভাষায়, “মামুন চেয়ারম্যান মানে ভরসা, মানে আমাদের পাশে একজন আপনজন।”

রাস্তা-ঘাট, ড্রেনেজ, ব্রিজ, ঘাটলা নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নে বৈদ্যের বাজার ইউনিয়নে ইতিমধ্যে দৃশ্যমান পরিবর্তন এসেছে। শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে উপস্থিত থেকে উন্নয়ন কাজ তদারকি করেন তিনি। এর ফলে জনগণের কাছে তার প্রতি আস্থা বেড়েছে বহুগুণ।

নিজস্ব রাজনৈতিক দর্শন প্রসঙ্গে মামুন চেয়ারম্যান বলেন,
“মানুষের জন্য কাজ করাই আমার রাজনীতি। মানুষের হাসিই আমার সাফল্য।”
এই বিশ্বাসকে সামনে রেখেই তিনি প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সুখে-দুঃখে সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাই তার সবচেয়ে বড় শক্তি।

অহংকারমুক্ত সহজ-সরল জীবনযাপন, বিনয়ী আচরণ আর মানবিক গুণাবলীর কারণে জনগণের ভালোবাসায় মামুন চেয়ারম্যান আজ জনপ্রিয়তার শীর্ষে। অনেকেই বলেন, “তিনি চেয়ারম্যান হয়েও কখনো ক্ষমতার দম্ভ দেখাননি, বরং মানুষের মতো মানুষের পাশে থেকেছেন।”

জনগণ বিশ্বাস করে, মামুন চেয়ারম্যানের নেতৃত্বে বৈদ্যের বাজার ইউনিয়ন আরও এগিয়ে যাবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পরিবেশ উন্নয়নে তার দৃষ্টিভঙ্গি ইউনিয়নটিকে একদিন একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবে।
এক কথায় “মামুন চেয়ারম্যান— উন্নয়ন, মানবসেবা ও জনকল্যাণে ভরসার অন্য নাম।”

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ

Next

সোনারগাঁয়ে হাতকোপা মেন্দিবিটা এলাকায় স্পিড ব্রেকার না থাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত – পা প্রায় বিচ্ছিন্ন।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *