বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

র‍্যাব-১১ এর মাদকবিরোধী পৃথক অভিযানে ১৪৩.৫ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেনসিডিলসহ ৫ জন গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে
৫৮১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
র‍্যাব-১১ এর মাদকবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধারসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান ধারণ করে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলসহ চাঞ্চল্যকর বিভিন্ন অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক আভিযানিক কার্যক্রমের মাধ্যমে দ্রুত অপরাধী গ্রেফতারের ফলে র‍্যাব ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
র‍্যাব সূত্র জানায়, অদ্য ২৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ৮টা ৩৫ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-০৩, টিকাটুলি, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় বোরহান উদ্দিন (৩০), মো. সোহেল রানা (৩২), মাহবুর ইসলাম নয়ন (৩৪) ও মেহেদী আমিন (৩২) নামের চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে ১৪৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বড় ট্রাক জব্দ করা হয়।

পৃথক আরেকটি অভিযানে একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন বিবি রোড এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন (৪৫) নামের একজনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীরা হলেন— ১) বোরহান উদ্দিন (৩০), পিতা: মৃত গিয়াস উদ্দিন, সাং: জোয়ালভাঙ্গা, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ
২) মো. সোহেল রানা (৩২), পিতা: সোহারব আলী, সাং: বাঘাহাটা
৩) মাহবুর ইসলাম নয়ন (৩৪), পিতা: দীন মোহাম্মদ, সাং: বায়া পালবাড়ি
৪) মেহেদী আল আমিন (৩২), সাং: বাঘাহাটা
(সর্ব থানা: এয়ারপোর্ট, জেলা: রাজশাহী)
৫) জাকির হোসেন (৪৫), পিতা: হাফিজ হাওলাদার, সাং: ভরিপাশা, থানা: বাউফল, জেলা: পটুয়াখালী
র‍্যাব-১১ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews