Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসিদ্ধিরগঞ্জসোনারগাঁ

লাইসেন্স ছাড়া ভোজ্যতেল বাজারজাত: নারায়ণগঞ্জে জরিমানা ২ লাখ টাকা

By একুশে বাংলা নিউজ
April 8, 2026 1 Min Read
0

লাইসেন্স ছাড়া ভোজ্যতেল বাজারজাত: নারায়ণগঞ্জে জরিমানা ২ লাখ টাকা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে বিএসটিআই লাইসেন্স ছাড়াই ভোজ্যতেল মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শমিত রাজার নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই দণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে একটি যৌথ দল সংশ্লিষ্ট তেল মোড়কজাতকারী কারখানায় অভিযান চালায়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে ভোজ্যতেল বোতলজাত ও সংরক্ষণ করে আসছিল। এছাড়া কারখানার পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পরিদর্শনের সময় কারখানা কর্তৃপক্ষ বৈধ কোনো...
৩৭৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে বিএসটিআই লাইসেন্স ছাড়াই ভোজ্যতেল মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শমিত রাজার নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই দণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে একটি যৌথ দল সংশ্লিষ্ট তেল মোড়কজাতকারী কারখানায় অভিযান চালায়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে ভোজ্যতেল বোতলজাত ও সংরক্ষণ করে আসছিল।
এছাড়া কারখানার পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পরিদর্শনের সময় কারখানা কর্তৃপক্ষ বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মহিন ভূঁইয়াকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ২ লাখ টাকা জরিমানা করে। তিনি নগদ অর্থ পরিশোধের মাধ্যমে দণ্ড মওকুফ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শমিত রাজা বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি লাইসেন্সবিহীন অবৈধ কারখানার বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে ঔষধ অনুদান প্রদান

Next

সোনারগাঁয়ে নির্বাচনী শত্রুতায় যুবক খুন, ইউপি সদস্য আটক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ