বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

সোনারগাঁয়ে নির্বাচনী শত্রুতায় যুবক খুন, ইউপি সদস্য আটক

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৭১ বার পড়া হয়েছে
৪৫৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী শত্রুতার জেরে নয়ন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে সনমান্দী ইউনিয়নের সাজালেরকান্দী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নয়ন মারুবদী গ্রামের আলম মিয়ার ছেলে এবং তিনি পরাজিত ইউপি সদস্য প্রার্থী ফিরোজ আহমেদের সমর্থক ছিলেন। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের পর বিরোধের জেরে দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাতের আঁধারে লাশ ফেলে যায়।
এ ঘটনায় জড়িত সন্দেহে নবনির্বাচিত ইউপি সদস্য দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্ত্রী মানছুরা আক্তার জানান, নিরাপত্তার কারণে তারা বন্দর উপজেলার কেওঢালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সন্ধ্যায় নয়ন বাড়ির উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি। রাতভর যোগাযোগের চেষ্টা করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নির্বাচনের পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় দুর্বৃত্তরা নয়নকে ধারালো অস্ত্র ও টেঁটাবিদ্ধ করে হত্যা করে। পরে রাতের আঁধারে সাজালেরকান্দীর ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার লাশ ফেলে রাখা হয়।

সোনারগাঁ থানার ওসি জানান, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews