Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার

By একুশে বাংলা নিউজ
August 13, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‍্যাব-১১ এর অভিযানে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি বিশেষ আভিযানিক দল সোনারগাঁ থানাধীন কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছিনতাই ও মাদকসংক্রান্ত কার্যক্রমে জড়িত কয়েকজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে র‍্যাব সদস্যরা ওই এলাকার ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেন। র‍্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।...
৬৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‍্যাব-১১ এর অভিযানে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি বিশেষ আভিযানিক দল সোনারগাঁ থানাধীন কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছিনতাই ও মাদকসংক্রান্ত কার্যক্রমে জড়িত কয়েকজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে র‍্যাব সদস্যরা ওই এলাকার ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেন।

র‍্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

 

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে শিক্ষক সমিতির উদ্যোগে বর্ষাকালীন নৌভ্রমণ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ