1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবার মানোন্নয়নে প্রশাসনের সমন্বিত কাজ জরুরি: এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৫০ বোতল স্কাফসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী সৌদি আরব প্রবাসী মোঃ সজল রানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সৌদি আরব ফাউন্ডেশন ডে (প্রতিষ্ঠা দিবস) উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ আমিনুল ইসলাম আমিন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা নাছির উদ্দীন মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জসহ সাত জেলায় র‍্যাব-১১ এর নিরাপত্তা জোরদার সৌদি ইনভেস্টার বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পবিত্র মাহে রমজানের ডাক” শিরোনামে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জে ভুয়া র‍্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজির মূলহোতা ‘সোর্স বাবু’ গ্রেপ্তার, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

কাঁচপুরে বাসে অতিরিক্ত ভাড়া: সেনাবাহিনীর অভিযানে তিনজন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে
১৪১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের ভোগান্তি কমাতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট মাহিয়াত সিকদারের নেতৃত্বে কাঁচপুরের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেয়ে শান্তি পরিবহনের আব্দুর রহিম মিয়া, চয়েস পরিবহনের হারুন অর রশীদ আকন্দ, এবং বিজয় পরিবহনের বিজয় চন্দ্র রায়কে আটক করা হয়।

সেনা কর্মকর্তা বলেন, “নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা শাস্তিযোগ্য অপরাধ। আমরা নিয়মিতভাবে এই নজরদারি চালিয়ে যাব। কেউ নিয়ম লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানকালে সেনাবাহিনীর সদস্যরা কাঁচপুর এলাকার গুরুত্বপূর্ণ বাস কাউন্টারগুলোতে টিকিট মূল্য যাচাই করেন। এ সময় দেখা যায়, কয়েকটি কাউন্টারে স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে অতিরিক্ত ভাড়ার প্রমাণ পাওয়া গেলে যাত্রীদের সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। পরে আটক তিনজনকে মোবাইল কোর্টের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট