1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
সেবার মানোন্নয়নে প্রশাসনের সমন্বিত কাজ জরুরি: এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৫০ বোতল স্কাফসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী সৌদি আরব প্রবাসী মোঃ সজল রানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সৌদি আরব ফাউন্ডেশন ডে (প্রতিষ্ঠা দিবস) উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ আমিনুল ইসলাম আমিন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা নাছির উদ্দীন মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জসহ সাত জেলায় র‍্যাব-১১ এর নিরাপত্তা জোরদার সৌদি ইনভেস্টার বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পবিত্র মাহে রমজানের ডাক” শিরোনামে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জে ভুয়া র‍্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজির মূলহোতা ‘সোর্স বাবু’ গ্রেপ্তার, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে
১৬০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে বেকার যুব নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে ৭ দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করেছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদ এর তত্ত্বাবধানে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের স্থানীয় একটি মিলনায়তনে এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ। তিনি বলেন,

“বিউটিফিকেশন কোর্সের মাধ্যমে তরুণীরা স্বাবলম্বী হয়ে সমাজে নিজেদের জায়গা করে নিতে পারবে। যুব সমাজকে দক্ষ করে তোলাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রিয়াজুল হক,
স্বাগত বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর মোঃ আমজাদ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল রাজ্জাক। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ও হেয়ার এক্সপার্ট নাসিমা রহমান সিনথিয়া

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন— দিনাত জাহান, উম্মে সুফিয়া হ্যাপী, সুমাইয়া, মুসলেমা খাতুন, সোহানা আক্তার, জান্নাত আরা মুনমুন, নুসরাত হোসেন নিশু, লিজা বেগম, রেশমী আক্তার, মেহনাজ সুলতানা, জান্নাতুল মীম, নুসরাত জাহান সাদিয়া, আবেদা সুলতানা লামিয়া, নাজমা আক্তার নিশি, ইতি বর্মন, রোকসানা আক্তার কলি, সাদিয়া আফরোজ স্নিগ্ধা, চায়না আক্তার, আসমা আক্তার, জারিন তাসনিম আনিশা, মাইশা মালিহা পুষ্পিতা, নাবিলা মুস্তারি, নূপুর আক্তার, পুনম আক্তার, রওশন আরা জাহান, লিপি আক্তার, আয়শা আক্তার ও শিউলী বেগম প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে নারী উদ্যোক্তা ইসরাত জাহান মুনা তার হাতে তৈরি এক মনোমুগ্ধকর কেক সকলের মাঝে উপহার দেন। পরে প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা একসঙ্গে কেক কেটে কোর্সের সফলতা ও নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রত্যয়ের শুভ সূচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট