1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবার মানোন্নয়নে প্রশাসনের সমন্বিত কাজ জরুরি: এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৫০ বোতল স্কাফসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী সৌদি আরব প্রবাসী মোঃ সজল রানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সৌদি আরব ফাউন্ডেশন ডে (প্রতিষ্ঠা দিবস) উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ আমিনুল ইসলাম আমিন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা নাছির উদ্দীন মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জসহ সাত জেলায় র‍্যাব-১১ এর নিরাপত্তা জোরদার সৌদি ইনভেস্টার বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পবিত্র মাহে রমজানের ডাক” শিরোনামে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জে ভুয়া র‍্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজির মূলহোতা ‘সোর্স বাবু’ গ্রেপ্তার, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে গাজীপুরে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে
১৯০

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

র‍্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল গাজীপুরের পুবাইল এলাকায় অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ আমার অহংকার — এই স্লোগানকে ধারণ করে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা ও বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গাজীপুর জেলার পুবাইল থানাধীন মীরের বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। এসময় ৩৮ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ ও দুইজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—
১। মোঃ কুদ্দুস (৩৯), পিতা-মৃত আলী আকবর, মাতা-আমেনা বেগম, সাং-রাজা বাড়ী কান্দি (জাকির হাটি), পোঃ শাহবাজপুর, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
২। মোঃ জুম্মান মিয়া (২৭), পিতা-কালু মিয়া, মাতা-জামেলা বেগম, সাং-রাজাবাড়ী কান্দি (কালু মিয়ার বাড়ি), পোঃ সাবাজপুর, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে এনে ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করছিল। ২৮ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাতে ৩৮ কেজি গাঁজা নিয়ে ট্রাকযোগে ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদীর পাচদোনা হয়ে কালীগঞ্জ রোড দিয়ে টঙ্গী যাওয়ার পথে মীরের বাজার এলাকায় পৌঁছালে র‍্যাব সদস্যরা তাদের আটক করে।

পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে জিএমপি গাজীপুরের পুবাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট