1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবার মানোন্নয়নে প্রশাসনের সমন্বিত কাজ জরুরি: এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৫০ বোতল স্কাফসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী সৌদি আরব প্রবাসী মোঃ সজল রানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সৌদি আরব ফাউন্ডেশন ডে (প্রতিষ্ঠা দিবস) উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ আমিনুল ইসলাম আমিন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা নাছির উদ্দীন মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জসহ সাত জেলায় র‍্যাব-১১ এর নিরাপত্তা জোরদার সৌদি ইনভেস্টার বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পবিত্র মাহে রমজানের ডাক” শিরোনামে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জে ভুয়া র‍্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজির মূলহোতা ‘সোর্স বাবু’ গ্রেপ্তার, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরী হত্যা মামলার অন্যতম আসামি রাহাত গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪৬৫ বার পড়া হয়েছে
২৪৭

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে বাড়ির নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি রাহাতকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং আলোচিত মামলার আসামিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব জনগণের আস্থা অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১১ সদর কোম্পানি, নারায়ণগঞ্জ ও র‌্যাব-১ উত্তরা-এর একটি যৌথ অভিযানিক দল ১২ নভেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল ৪ ঘটিকার সময় ঢাকার উত্তরা এলাকা থেকে হত্যাকাণ্ডের অন্যতম আসামি রাহাত (২৮), পিতা—আঃ জব্বার, সাং—মহসিন ক্লাবের গলি, থানা—নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা—নারায়ণগঞ্জ-কে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর ২০২৫ ইং তারিখ বেলা ১২টার দিকে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া ব্যক্তির ঘটনায় ক্ষুব্ধ হয়ে এজাহারনামীয় ৮ নম্বর আসামি রাহাতসহ আরও ১০-১২ জন আবু হানিফ (৩০), পিতা—আবুল কালাম, মাতা—পারুল বেগম, সাং—খানপুর, পেশা -নিরাপত্তা প্রহরী (জিতু ভিলা)-কে তার বাসা থেকে ডেকে নেয়।

প্রথমে তাকে নারায়ণগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের বিপরীতে সুন্দরবন মাঠে নিয়ে পিটানো হয়। পরে জোড়া ট্যাংকির মাঠে আরও একদল উচ্ছৃঙ্খল জনতা জড়ো হয়ে আবারও মারধর করে। সর্বশেষ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে খানপুর মেট্রো হলের পশ্চিম পাশে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ইট, লাঠি, ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা আহত অবস্থায় আবু হানিফকে খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।ঘটনার পর নিহতের ভাই মো. হযরত আলী (২৬) বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামি রাহাতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট