1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১-এর অভিযানে ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা: গ্রেফতার ২ জনভোগান্তি নিরসনে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: র‍্যাব-১১ এর অভিযানে ২ আসামি গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে বন্দরে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি নির্দেশ অমান্য করে সোনারগাঁয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয়দের চাকরি ও ব্যবসার দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লার পাগলা মুন্সিখোলা রোডে অভিযান: ১০০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম রবির বক্তব্য আমি শুনিনি – আজহারুল ইসলাম মান্নান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে
২২৯

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির একটি বক্তব্য নিয়ে চলছে আলোচনা সমালোচনা । জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে ৩০ লাখ টাকার গাড়ি উপহার নিয়েও পল্টি দিয়েছেন। গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী নাভানা ভূঁইয়া সিটি মাঠে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে আয়োজিত সমাবেশে মনিরুল ইসলাম রবি এ কথা বলেন। তবে রবির এ বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

জানা গেছে, বিএনপি ঘোষিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ সমাবেশের আয়োজন করেন নাসিক ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আজহারুল ইসলাম মান্নান।

দলীয় প্রার্থীর নির্বাচনী একটি সমাবেশে প্রকাশ্যে জেলা বিএনপির আহ্বায়ক কে নিয়ে মনিরুল ইসলাম রবির এমন বক্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এ বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন একাধিক বিএনপি নেতা।

অধ্যাপক মামুন মাহমুদ পবিত্র উমরা হজ্ব পালন করতে সৌদী আরবে অবস্থান করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মুঠোফোনে জানতে চাইলে মামুন মাহমুদকে ৩০ লাখ টাকার গাড়ি উপহার দেওয়ার কথা অস্বীকার করে আজহারুল ইসলাম মান্নান বলেন, মনিরুল ইসলাম রবির বক্তব্য আমি শুনিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট