1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর বিশেষ অভিযানে রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখার প্রার্থী গোলাম মসীহ’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-১১ এর পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ আফিম উদ্ধার সোনারগাঁও লিজেন্ড কাপ ৩৫+ (সিজন-২)এর চ্যাম্পিয়ন সোনালী অতীত ০৭/০৯ সোনারগাঁওয়ে কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বন্ধের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণকারী মূল হোতা জিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতার বিদেশী রিভলভার ও ৭ রাউন্ড গুলিসহ আটক ২ কুরিয়ার ব্যবসার আড়ালে ভারতীয় চোরাচালান,বিপুল পরিমাণ বিস্ফোরক ও অবৈধ মালামালসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-১১ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সোনারগাঁও লিজেন্ড কাপ ৩৫+ (সিজন-২)এর চ্যাম্পিয়ন সোনালী অতীত ০৭/০৯

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
১০২

নিজস্ব প্রতিনিধি:-

শনিবার (৩১ জানুয়ারি) সকালে সোনারগাঁও ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সোনালি অতীত ০৭/০৯ নির্ধারিত ওভারে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে কাঁচপুর জনকল্যাণ সংস্থা ব্যাট করতে নেমে নির্ধারিত সম্পূর্ণ ওভার খেলেও ২৬৫ রানই করতে সক্ষম হয়। ফলে ম্যাচটি ড্র হিসেবে শেষ হয়।
পরবর্তীতে ম্যাচের ফল নির্ধারণে সুপার ওভারের আয়োজন করা হয়। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে কাঁচপুর জনকল্যাণ সংস্থা এক ওভারে ৭ রান সংগ্রহ করে। এরপর সোনালি অতীত ০৭/০৯ ব্যাট করতে নেমে এক ওভারেই ৮ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে। এর মাধ্যমে তারা সোনারগাঁও লিজেন্ড কাপ ৩৫+ (সিজন–২) এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নজরুল ইসলাম বিজয় ম্যান অব দ্যা ম্যাচ এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।
উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল মজুমদার চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আলী এবং মোঃ সালেহ মুছা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহের আলী। প্রাক্তন খেলোয়াড় এবং খেলা পরিচালনায় ছিলেন, একরামুল হাসান বাদল, মশিউর রহমান,ওমর ফারুক টিটিু, সামসুজ্জোহা রাসেল, তোফায়েল গাজী, উসমান গণি রিতু, জহিরুল ইসলাম, বুলবুল আহম্মেদ, জয়নাল আবেদিন বাপ্পী, শাকিল আহম্মেদ দ্বীন ইসলাম অনিক এবং উজ্জল হোসেন মাসুম। সার্বিক সহযোগিতায়, বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন।ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, মিলন বাবু এবং আম্পায়ারের দায়িত্বে ছিলেন, মো: রোবেল এবং হিমেল।অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট